অভিনন্দন…..!!!!!!!!চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রেজাউল করিম চৌধুরী।

Share the post
Image result for রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম : শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের মনোনয়নে বোর্ডের সভায় তার নাম ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। ছাত্রাবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন পূর্বক বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, এবার মোট ১৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন ফরম কেনেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, সদস্য হেলাল উদ্দিন চৌধুরী তুফান এবং চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রাক্তন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, মোহাম্মদ এমদাদুল ইসলাম, মোহাম্মদ ইনসান আলী, মোহাম্মদ ইউনুস, প্রবাসী ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, মোহাম্মদ এরশাদুল আমীন, প্রাক্তন সাংসদ মইন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, প্রাক্তন কাউন্সিলর রেখা আলম চৌধুরী ও দীপক কুমার পালিত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

Image result for রেজাউল করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]