বিধিনিষেধের দ্বিতীয় দিনে ৩৮৩ জন গ্রেপ্তার

Share the post

রাজধানীতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন বিধি ভেঙে গ্রেপ্তার হয়েছেন ৩৮৩ জন। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৩৭ জনকে জরিমানা করা হয়েছে ৯৫ হাজার ২৩০ টাকা। আর ১০ লাখ ৮৩ টাকা জরিমানা করা হয়েছে ৪৪১টি গাড়িকে।

শনিবার সকাল থেকেই সড়কের চেকপোস্টে ছিল সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের নজরদারি। তবে ঢাকার প্রবেশ পথগুলোতে ছিলো মানুষের চাপ।

রাজধানীতে প্রবেশদ্বার সাইনবোর্ড এলাকা। কোনো একটি লেগুনা পৌঁছানো মাত্র হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের দৃশ্য এটি। শুধু লেগুনাই নয়, যে কোনো গাড়ি থামলেই এভাবে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন অনেকে। পিকআপেও দেখা গেছে যাত্রী।

রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে সকাল থেকে দেখা যায় অফিসগামীদের ভিড়। গণপরিবহন না থাকায় চেকপোস্টে আইডি কার্ড দেখিয়ে অনেকে গন্তব্যেরে উদ্দেশ্যে রওনা হচ্ছেন হেঁটে।

বৃষ্টির মধ্যেও লকডাউন কার্যকরে তৎপর ছিলেন আইন শৃঙ্খলাবাহিনী। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয় চলাচলের কারণ। তবে লকডাউনের প্রথমদিনের তুলনায় শনিবার সকালে সড়কে গাড়ি ও লোকজনের চলাচল ছিলো কিছুটা কম।

সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবিও বিভিন্ন মোড়ে মোড়ে লোকজনকে থামিয়ে বের হওয়ার কারণ জানতে চায়। অনেক এলাকায় পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালতও।

ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। আজ এই বিধিনিষেধের দ্বিতীয় দিন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]