নৌকাডুবিতে ৬জনের মৃত্যুর পর কাপ্তাই হ্রদে বাধ্যতামূলক করা হল লাইফ জ্যাকেট

Share the post

কাপ্তাই: পর্যটকবাহী একটি নৌকা ডুবে মৃত্যুর ঘটনায় কাপ্তাই হ্রদে এখন থেকে লাইফ জ্যাকেট ব্যবহারে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কাপ্তাই হ্রদে চলাচলকারী সব পর্যটকবাহী নৌকার ছাদ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার থেকে পর্যটকদের নিরাপত্তায় এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন।

সভায় সব পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট এবং জ্যাকেট পরিধান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, বিআইডব্লিউটিএ কর্তৃক আজ থেকে সকল ইঞ্জিনচালিত বোটের ফিটনেস চেকসহ অতিরিক্ত যাত্রী বহন পরিহার ও যাত্রী সচেতনতা বাড়াতে কাজ করবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার  তাপস রঞ্জন ঘোষ, প্যানেল মেয়র জামাল উদ্দীনসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গার্মেন্টের শ্রমিক বলে জানা গেছে। তাঁরা পরিবারের সদস্যসহ ৫০ জনের একটি দল নিয়ে রাঙামাটি বেড়াতে এসেছিলেন। গতকাল শুক্রবার সকালে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকা থেকে কাপ্তাই হ্রদের ওপর দিয়ে সুবলং যাওয়ার পথে তাঁদের নৌকাটি ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]