বোট ক্লাবের কমিটি থেকে নাসির বহিষ্কার

Share the post

ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে পরীমনির দায়ের মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। নাসিরসহ এ মামলার আসামি অমি ও শাহ এস আলমের সদস্য পদও স্থগিত করা হয়েছে। পরীমনির ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় তাদের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করার পর ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

পরীমনি তার মামলার বিবরণে উল্লেখ করেন, গত ৮ জুন উত্তরার পাশের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে তার উপর চড়াও হন নাসির। তাকে ধর্ষণের চেষ্টা চালানোর পাশাপাশি মারধরও করা হয়। এরপর থেকে আলোচনায় তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাব।

পরীমনির অভিযোগের ঘটনাস্থল বোটক্লাবে সোমবার দুপুরে গিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। সাংবাদিকরা যাওয়ার পর ক্লাবের ফটকে দাঁড়িয়ে কথা বলেন ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য বখতিয়ার আহমেদ খান। এই ঘটনায় ক্লাব ‘মর্মাহত’ উল্লেখ করে তিনি বলেন, এতে নিশ্চিতভাবেই ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, মূলত গণমাধ্যমে পরীমনির অভিযোগটি প্রচার পাওয়ার পরই তারা ঘটনার বিশদ জানতে পারেন।

এদিকে গ্রেপ্তারের আগে নাসির গণমাধ্যমকর্মীদের বলেন, সেদিনের ঘটনায় প্রতিবেদন ক্লাবকে দেয়া হয়েছিল। পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী রিপোর্ট করা হয়েছে। আমাদের স্টাফরা লিখিতভাবে সমস্ত রিপোর্ট দিয়েছে। সেদিন পরীমনি জোর করে দামি মদ নিতে গেলে বাধা দিয়েছিলেন তিনি, তাতে এই অভিনেত্রী উত্তেজিত হয়ে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]