ঝালকাঠি নলছিটিতে ঐতিহ্যবাহী মুর্তা বাগানে অগ্নিকান্ড

Share the post

 মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির এতিহ্যবাহী শীতলপাটি তৈরির অন্যতম উপকরন মুর্তা গাছের বাগানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেরপুর গ্রামে অবস্থিত বিবেকানন্দ পাটিকরের ৫০শতকের বাগানে অগ্নিকান্ডে পুরো বাগান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত করে কেহই বলতে পারছেন না। জমির মালিক বিবেকানন্দ পাটিকর বলেন কিভাবে আগুন লেগেছে জানি না তবে আমার সন্দেহ হচ্ছে বাগানের ভিতর কেউ বা কাহারা দলবদ্ধভাবে সিগারেট বা মাদক সেবনের আড্ডা দিয়ে থাকতে পারেন সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে এছাড়া আগুন লাগার কোন কারন দেখছি না।

এতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি (২৬ এপ্রিল) সোমবার এ ব্যাপারে নলছিটি থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেছেন। ঝালকাঠির নলছিটিতে প্রায় ৫০টির মতো পরিবার বংশগতভাবে শীতলপাটি তৈরি করেন আর তাদের তৈরি শীতলপাটি শুধু বাংলাদেশে নয় বিদেশেও রপ্তানি হয়ে থাকে। ঝালকাঠিতে তৈরি শীতলপাটি সারাদেশে বেশ সুনামের সাথে বিক্রি হয়ে থাকে। যদিও করোনার কারনে এবছর তাদের বিক্রি কম তাই এবার আর্থিক ক্ষতির মধ্যে আছেন বলে জানিয়েছেন একাধিক পাটিকর। মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, আমি ঘটনা শুনেছি এরকম আগুন লাগার ঘটনা এই প্রথম এবং বিষয়টি দুঃখজনক। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]