চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ সারোয়ার রিমান্ডে

Share the post

চট্টগ্রাম: অস্ত্র আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেনকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এই আদেশ দিয়েছেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পাওয়া সারোয়ার হোসেন। এরপর তথ্যমতে তার বাড়ি থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

রোববার ভোরে বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ কালু মুন্সীর বাড়ির আবদুল কাদেরের বাড়ির উত্তর পাশে মাটির নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

তিনি বলেন, গত শনিবার গভীররাতে সারোয়ারকে চট্টগ্রাম আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তার বাড়িতে থাকা অস্ত্রের সন্ধান দেন তিনি। মাটির নিচ থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উক্ত মামলায় সারোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন জানানো হয়।

প্রসঙ্গত ২০১১ সালের ৬ জুলাই একে-৪৭ রাইফেলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনকে গ্রেপ্তার করে নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। তারা ভারতের কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিতি পান।

৬ বছর বন্দি থাকার পর ২০১৭ সালের ৩১ আগস্ট কারাগার থেকে মুক্তি পান সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন। এরপর দুইজনই পালিয়ে কাতার চলে যান। সেখানে বসে নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, মুরাদপুর, কুয়াইশ এলাকায় চাঁদাবাজি করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।

এদিকে কয়েক মাস আগে মারামারির ঘটনায় সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনকে গ্রেপ্তার করে কাতারের পুলিশ। প্রায় দেড় মাস আগে নুরনবী ম্যাক্সনকে দেশে পাঠিয়ে দেয়া হয়। এরপর দেশে ফিরে পলাতক তিনি। অন্যদিকে সারোয়ারকে শনিবার দেশে ফেরত পাঠানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]