আনোয়ারায় নামকরণ বিরোধে মসজিদে আগুন

Share the post

আনোয়ারা প্রতিনিধি (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় মসজিদের নামকরণ নিয়ে দু’পক্ষের বিরোধপূর্ণ একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মসজিদের কয়েকটি কোরান শরীফ ও কার্পেট পুড়ে গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের একটি মসজিদে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে মসজিদটিতে কে বা কারা আগুন দিয়েছে এ নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারশত ইউনিয়নের একটি মসজিদের নামকরণ নিয়ে কয়েক বছর ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। রোববার সকাল নয়টার দিকে কে বা কারা ওই মসজিদের বারান্দায় থাকা প্লাস্টিকের সেলফে আগুন দিলে সাত-আটটি কোরান শরীফ ও মাদুর পুড়ে গেছে। ঘটনার পর সেখানে পরিদর্শন করে পুলিশ।

পুলিশ জানায়, বিরোধপূর্ণ ওই মসজিদে একপক্ষ চায় মসজিদের নামকরণ হোক ‘ওয়াহেদ পাড়া জামে মসজিদ’ আরেকপক্ষ চায় ‘হাজী আশরাফ আলী তালুকদার জামে মসজিদ’ নামকরণ করতে। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দু’পক্ষকে নিয়ে একাধিকবার বসেন। পরে ইউএনও দু’পক্ষের নামেই মসজিদের নামকরণ করার প্রস্তাব দিল তাতেও রাজি হয়নি কোন পক্ষ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বিরোধপূর্ণ ওই মসজিদে কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি রহস্যজনক, এখনো থানায় কেউ অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]