শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসছে

Share the post

ঢাকা : ‘আমরা আমাদের শিক্ষার্থীদের অন্যকে পরাজিত করে এক ধরনের আনন্দ পাওয়ার মনোভাব শিখাচ্ছি। জিপিএ-৫ পাওয়া এবং এক ধরনের অনভিপ্রেত প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা গড়ে উঠছে যা কোনভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদেরকে এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে বের করে আনতে মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ন্যাশনাল ওয়ার্কশপ অন লার্নিং ফর ইমপ্যাথি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, পরিবর্তিত কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা সবকিছুর পরও ভালো মানুষ হয়ে উঠবে। তবে কারিকুলাম যতই ভাল হোক না কেন শিক্ষকের মান ঠিক না থাকলে এর উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। শিক্ষকতা পেশাকে আর ও আকর্ষণীয় করা হবে। শিক্ষকতা পেশা হতে হবে জীবনের ব্রত।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সমমর্মিতা একটি জীবন সংশ্লিষ্ট বিষয়। সব কিছু অন্যের দৃষ্টিতে দেখা এবং অন্যের মত করে শুনা ও অনুধাবন করা হল সমমর্মিতা। তিনি বলেন সারা বিশ্বে প্রতি আট দিনে সামরিক খাতে যে অর্থ ব্যয় হয় তা দিয়ে শিক্ষার বাহিরে যে সমস্ত শিশু আছে তাদের শিক্ষিত করা সম্ভব। মানুষের জীবন যাপনে ভাষার প্রভাব সম্পর্কে তিনি বলেন ভাষা মানুষের জীনকে ভীষণভাবে প্রভাবিত করে। আমাদের ভাষায় আমি শব্দের ব্যাবহার বেড়ে গেছে আমরা শব্দটির ব্যাবহার কমে গেছে। তাতে বুঝা যায় যে আমাদের মাঝে সমমর্মিতা কমে গেছে। সমাজের যে অসংগতি আছে তা সমমর্মিতা দ্বারা দূর করা সম্ভব। এখন আমরা এ বিশ্বকে ধ্বংস করে মঙ্গল গ্রহে যাচ্ছি।

শিক্ষকদের মান বৃদ্ধি করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে। পরীক্ষাভারে শিক্ষার্থী যেন ভারাক্রান্ত না হয় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব ডাক্তার মো. ফারুক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]