বিমান বহরে যুক্ত হলো উড়োজাহাজ আকাশ তরী

Share the post

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হয়েছে ‌‌‌‌‌‌’আকাশ তরী’ নামের আরেকটি নতুন উড়োজাহাজ । ড্যাশ-এইট মডেলের উড়োজাহাজটি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান- ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারো-স্পে উড়োজাহাজটি তৈরি করেছে। ৭৪ আসনের উড়োজাহাজটি রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-এইট প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর বিমানের বহরে যুক্ত হয়।

উড়োজাহাজ যুক্ত হওয়ার পর, অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের উন্নত মানের সেবা দিতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বর্তমানে বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]