অষ্টগ্রামে অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে দুই ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা

Share the post

আকিব হৃদয়,কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের অষ্টগ্ৰামে মোবাইল কোর্টের অভিযানে দুই অবৈধ ইটভাটা প্রতিষ্ঠান কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে অষ্টগ্ৰাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি এর নেতৃত্বে অষ্টগ্রাম উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘন করে ইট পোড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে উপজেলার আলীনগর সাভিয়ানগর এলাকার মেসার্স এম এস বি ব্রিকস কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও একই এলাকার মেসার্স এ জি আর ব্রিকস কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

দুই টি ইটভাটা প্রতিষ্ঠান কে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মোঃ আবু সাঈদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। উক্ত মেবাইল কোর্টে আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মোঃ আবু সাঈদ জানান, পরিবেশ অধিদপ্তর কতৃর্ক সারা দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় কতৃর্ক অষ্টগ্রাম উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। জেলায় প্রতিনিয়ত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]