পাইকগাছায় প্রতিবন্ধী ও বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোর্টার,খুলনা: পাইকগাছায় এক মানসিক প্রতিবন্ধী ও বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর গ্রামে। এ ঘটনায় পাইকগাছা থানায় মকছেদ মোড়ল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।মামলা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার গদাইপুরের মৃত মিনাজ গাজী মেয়ে মানসিক প্রতিবন্ধী ও বিধবা ভিকটিম (৫০) রাত ৮টার দিকে তোকিয়া গ্রাম থেকে ওয়াজ শুনে বাড়ী এসে বারাদ্দায় ঘুমিয়েছিল। আনুমানিক ৫টার দিকে কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মৃত আহম্মাদ সরদারের ছেলে সবুর সরদার (৬৫) তার ভাই স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের ফলে তার শরীর থেকে রক্তক্ষরণ হয়। তাৎক্ষনিক তার আত্মীয়-স্বজনরা পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়া কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে বলে পারিবারিক সূত্র জানা যায়। এ ঘটনায় মোকছেদ বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রাতে সবুর সরদারকে আটক করে। ওসি এজাজ শফী জানান, ধর্ষক সবুর কে শুক্রবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]