নীলফামারী জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু

Share the post

রাজু আহম্মেদ( নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারী জেলা কারাগারে মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মারা যাওয়া কয়েদি হচ্ছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকার মৃত আজিমের ছেলে সমসের (৬৫)। আজ বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী/২০২১) দুপুরে ওই কয়েদি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জেল সুপার মাসুদুর রহমান, জানান, একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করলে গত বছরের ১০ ডিসেম্বর থেকে সে সাজাভোগ করছে। গতকাল বুধবার(১৭ ফেব্রুয়ারী) রাত ৮টা ৪০ মিনিটে শারীরিকভাবে অসুস্থ অনুভব করায় তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসাধীন আবস্থায় মারা যায়। সদর থানার এসআই সুভাষ চন্দ্র রায় জানান, এ ব্যপারে থানা ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয় এবং তাকে দাপন করার অনুমতি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]