দুর্গাপুরে ৩ দিনব্যাপী গারো সম্প্রদায়ের বার্ষিক সভা

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমন কর্মবিহীন বিশ্বাসও মৃত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর গ্রামে, তিনদিনব্যাপি গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) এর ১২৮তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) বিকেলে দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পাস্টার আশীষ কুমার সাংমা।

 

প্রার্থনা শেষে, বিভিন্ন গ্রাম থেকে আগত গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য, গান এবং সংকীর্তন পরিবেশন করেন। পরবর্তিতে আলোচনা সভায় সেন্ট্রাল কমিটির কর্মকর্তাগণ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে রাখেন। এ সময় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, পাস্টার পুলিন রাংসা, ডিকনেস ধিজারসন চাম্ভুগং, পাস্টার সমীরণ রেমা, পাস্টার মলয় রংমা, পাস্টার অমুল্য দাওয়া, ডিকনেস আর্নিশ মান্দা প্রমুখ।

 

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত খ্রিষ্টভক্তগণ অংশ নেন। প্রতিদিন দ্বারোদঘাটন, অভ্যর্থনা, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবেদন পাঠ, সংকীর্তন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান চলমান থাকে। এ ছাড়া হিসাব-নিকাশ করা ও কনভেনশন কীভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা সহ দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।   এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব […]

দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের বিশাল মিছিল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা- ১ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পৌরশহরে পৌর যুবদলের উদ্যোগে এ মিছিল […]