সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠে নেমেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। দলের কর্মসূচিকে জননির্ভর আন্দোলনে রূপ দিতে সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শহরের চৌরাস্তার  মোড়, এসএস রোড, মুজিব সড়ক ও  মুক্তা প্লাজা পর্যন্ত তিনি হাতে হাতে লিফলেট তুলে দেন পথচারী, দোকানদার ও স্থানীয় জনগণের হাতে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। আরো উপস্থিত ছিলেন বর্তমান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না।
লিফলেট বিতরণের ফাঁকে মির্জা মোস্তফা জামান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা। এ দফার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি-দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।”
সকালের ব্যস্ত সময়ে অনেকেই থেমে দাঁড়িয়ে পড়েন লিফলেট সংগ্রহ করতে। এক ব্যবসায়ী জানান, “বিএনপি’র এই দফাগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে।”
অন্যদিকে কিছু তরুণ শিক্ষার্থীও জানান, তারা লিফলেট হাতে পেয়ে বিষয়গুলো জানতে আগ্রহী হয়েছেন। তাদের মতে, রাজনৈতিক দলগুলো যদি জনগণের কাছে সরাসরি গিয়ে এভাবে কর্মসূচি প্রচার করে, তাহলে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, এ লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চাইছে তারা। শুধু প্রচারণা নয়, আগামীর আন্দোলনের প্রস্তুতি হিসেবেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]