সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের কানগাতি সরকারি বিদ্যালয়ের পাশের মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিদ্যালয়ের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]