সিমাগো র‌্যাঙ্কিংয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ স্থান অর্জন

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি : ‌সম্প্রতি স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সিমাগো র‍্যাঙ্কিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এ বছর দেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই তালিকায়। তবে বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকিউলার বায়োলজি ফিল্ডের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইবি।
এবারের (গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন) সিমাগো র‌্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী বাংলাদেশের সেরা ১৫ বিশ্ববিদ্যালয় হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগং, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জানা যায়, সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ১৯তম ও ৫ম। আর এ তিনটি বিষয় মিলে ইবির সার্বিক অবস্থান দেশে চতুর্থ।
উল্লেখ্য, সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ে (SCImago Institutions Rankings) মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এটি SCImago Research Group কর্তৃক পরিচালিত হয় এবং Scopus ডাটাবেসের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সিমাগো র‍্যাংকিংয়ের প্রধান ধরণ গুলো হচ্ছে – ১. SCImago Journal Rank (SJR): এটি বিভিন্ন একাডেমিক ও বৈজ্ঞানিক জার্নালের গুণগত মান নির্ধারণ করে। জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের উদ্ধৃতি সংখ্যা ও মান বিশ্লেষণ করে SJR স্কোর দেওয়া হয়। ২. SCImago Institutions Rankings (SIR): এটি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার গবেষণাকর্মের প্রভাব বিশ্লেষণ করে র‍্যাংকিং তৈরি করে। গবেষণা প্রকাশনা, উদ্ভাবনী কার্যক্রম ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হয়। ৩. SCImago Country Rankings: এটি বিভিন্ন দেশের গবেষণা ও প্রকাশনার পরিমাণ এবং মানদণ্ড পর্যালোচনা করে র‍্যাংকিং প্রকাশ করে। এবার ২০২৫ সালের এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার ৭৫৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পবিত্র রমজানকে ঘিরে ৩৮ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

Share the post

Share the postইবি প্রতিনিধি:পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুভ দোলযাত্রা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৮ দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে নীল চিহ্নিত দিনগুলোতে বিভাগসমূহ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর। এছাড়া আগামী […]

ইবিতে পবিত্র রমাদান উপলক্ষে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post

Share the postইবি প্রতিনিধি:পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ‘বরকতের বারিধারা’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের […]