সারাদেশে সাংবাদিকদের জুলুম নির্যাতন বন্ধ ও জীবনের নিরাপত্তার দাবিতে কক্সবাজারে বিএমএসএফের বিক্ষোভ।

Share the post

আব্দুল আহাদ: ওসি প্রদীপ ও তার লালিত মাদক ব্যবসায়ী কর্তৃক নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁন এর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের,জন্য আল্টিমেটাম। এবং উখিয়ার সাংবাদিক আব্দুল হাকিম এর উপর সন্ত্রাসী হামলায় জড়িত দের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাভেস করেছে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা। ২৪ জানুয়ারি, রবিবার বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কক্সবাজার জেলার আহবায়ক সাংবাদিক শহিদুল্লাহ মেম্বারের সভাপতিতে অনুষ্ঠিত উক্ত সভায় সাংবাদিক অনলাইন সাংবাদিক ফোরাম ও দুই বাংলা সাংবাদিক ফোরাম সহ কক্সবাজারের বিভিন্ন সগঠন একাত্বতা প্রকাশ করেন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁন, দৈনিক কক্সবাজার ৭১ এর সম্পাদক মজলুম জননেতা রুহুল আমিন সিকদার,সাংবাদিক সেলিম উদ্দীন,জি কক্স টিভির সম্পাদক ওসমান গনি এলি, মাহবুবুল আলম মিনার সহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। সভায় বক্তরা সাম্প্রতিক সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা মামলা ও জুলুম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধে প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীলদের জরুরি হস্তক্ষেপ কামনায় করেন। তারা বলেছেন,জুলুম নির্যাতন করে গণমাধ্যমের কন্ঠরোধ অতীতে কেউ করতে পারিনি। ভবিষ্যতে ও পারবেনা। কাজেই সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁনের ঘটনায় জড়িত মাদক ব্যাবসায়ী ওসি প্রদীপ সহ সকলের দৃষ্টান্ত মুলক শাসিতর পাশাপাশি সাংবাদিক ফরিদুল মোস্তফার সব মিথ্যা মামলা প্রত্যাহার ও তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। বন্ধ করতে হবে সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর চলমান সব প্রকার জুলুম নির্যাতন। অন্যথায় এদেশের সাংবাদিকরা ঘরে বসে থাকবেনা। সভায় ময়মনসিংহের সাংবাদিক খায়রুল আলম রফিক কে যে পুলিশ কর্মকর্তা মামলা হামলা করেছে, তার কঠোর শাস্তি ও চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]