সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

Share the post

জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের চৌরাস্তায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। তিনি বলেন, “সাংবাদিকেরা গণমানুষের কথা বলেন, সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অথচ বারবারই তারা অপশক্তির টার্গেটে পরিণত হচ্ছেন। সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, জাকিরুল ইসলামসহ সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাসায় সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শাহজাদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা,  শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (সকাল সাড়ে ৮টা) বগুড়া–নগরবাড়ি মহাসড়কের মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। ফায়ার সার্ভিস কর্মী […]

সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

Share the post

Share the post জলিলুর রহমান জনি  সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা […]