সমাজিক দুরত্ব বজায় ও করোনা প্রতিরোধে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের প্রচারণা

Share the post

সাইফুল ইসলাম (টেকনাফ) : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সচেতনতা ও মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন টেকনাফ থানাধীন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ। সদ্য যোগদানকারী পুলিশ পরিদর্শক মোঃজাকির হোসেনের নেতৃত্বে ফাঁড়ির সার্জেন্ট, এসআই ও কনস্টেবলদের সমন্বয়ে গড়া পুলিশের টিম হাইওয়ে মহাসড়কে এবং প্রতিটি বাজারে তাদের নিয়মিত টহল জোরদার করেছেন। যান চলাচল নিয়ত্রণ,বিশেষ করে সিএনজি,টমটম,ইজি বাইক ইন্জিল চালিত রিক্সাসহ ও অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের ঘরে ফেরানো, সামাজিক দুরত্ব বজায় রাখা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, মুখে মাস্ক,হাতে হ্যান্ড গ্লোভস্ ব্যবহার করা সহ জনসচেতনতা মূলক সব প্রচারণা মাইকিং স্টাইলে এন্ড সতর্কতা নির্দেশনা মূলক লিফলেটও বিতরণ করে যাচ্ছেন। এসময় পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা সহ আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি চলমান প্রানঘাতী করোনা সচেতনতা,প্রতিরোধে যত সব সরকারী নির্দেশা আছে দিনরাত সমানতালে কাজ করে যাচ্ছি। দেশ ও দশের স্বার্থে করোনা ভাইরাস প্রতিরোধে আমি বিন্দুমাত্রও আপোষ করতে রাজি নেই,কারণ মানুষ বুঝে না, তাদের যদি স্বাভাবিক চলাফেরা করতে দেয় তাহলে নিজেও সংক্রমিত হবে অপরকে সংক্রমিত করবেই। অবশেষে বলেন, নিজেকে এই দূর্যোগপূর্ণ অবস্থায় মাহামারী থেকে বাঁচার জন্য এদিকসেদিক ঘুরাফিরা না করে ঘরের মধ্যে বসে আল্লাহর রহমত কামনা করাটাই শ্রেষ্ট কাজ বলে স্বীকৃতি প্রধান করেন, এবং তিনি যেন ভালভাবে জনগনকে সচেতন রাখতে পারে, সে ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]