শাহজাদপুরে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

Share the post
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব বিরোধের জেরে কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট হওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণ ষপাড়া গ্রামে মনোয়ার হোসেন, মানিক মিয়া, সেরাজুল ইসলাম, মোহাররম প্রামাণিক ও মফিজ প্রামাণিকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মো. হুমায়ুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী মনোয়ার হোসেনের স্ত্রী জানান, সকালে তিনি দুই শিশু সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের মজিদ প্রামাণিক, আজগার প্রামাণিক ও আজিম প্রামাণিকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে সন্তানদের নিয়ে তিনি খাটের নিচে আশ্রয় নেন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ঘরবাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরে প্রবেশ করে গরু বিক্রির জন্য সংরক্ষিত ১০ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এর আগে একই গ্রামের আরও কয়েকটি বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।
এ ঘটনার পর আলোকদিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]