লালখানবাজারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী

Share the post

চট্টগ্রাম সংবাদ: সাধারণ মানুষের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সকল দরজা খুলে দিয়েছেন। আপনারা আজ যে সাহায্য পাচ্ছেন তা প্রধানমন্ত্রীর উপহার।শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শনিবার (১৭ জুলাই) বিকালে নগরীর লালখানবাজার শহীদনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ ও চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সবার জন্য যতটুকু সম্ভব খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্র থেকে দিচ্ছেন প্রধানমন্ত্রী। তার প্রতিদানে আমাদেরও তাকে কিছু দিতে হবে। আমরা তাকে একটা জিনিস দিতে পারি, তা হচ্ছে আমরা যেখানেই যাই না কেন সবসময় যেন মাস্কটা পরি।

১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিদ্দিকী আহমেদ, পেশাজীবী নেতা আমজাদ হাজারী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ দেলোয়ার হোসেন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]