মৌলবাদীদের সমস্যা ভাস্কর্য নয়, তাদের সমস্যা বঙ্গবন্ধু : দেবাশীষ পাল দেবু

Share the post

কুষ্টিয়ায় জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে চট্টগ্রামে জোরালো হয়ে উঠছে একের পর এক প্রতিবাদ মিছিল।আজ চট্রগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ । যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট চত্বরে সমাবেশ করে নেতা কর্মীরা।

সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন, মৌলবাদীদের সমস্যা ভাস্কর্য নয়, তাদের সমস্যা বঙ্গবন্ধু। এই দেশে নানা জনের হাজারও ভাস্কর্য আগেও ছিল। তখন তো তারা প্রতিবাদ করেনি। ভাস্কর্য হারাম বলে ফতোয়া দেননি। এদের ভেতর জামাত শিবিরের প্রেতাত্মারা ভর করেছে। এদের রুখে দিতে যুবলীগ আগেও মাঠে ছিল আগামীতেও থাকবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে রাজপথ ছেড়ে দেই নাই। যারা এদেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাদের এই অপচেষ্টা জনগণ রুখে দিবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আনিফুর রহমান লিটু, মো. ইউনুচ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, মো.ইকবাল, মো. রাশেদ, মাঈনুদ্দিন মাইনু, আমিনুল ইসলাম, মো.কায়সার, মো.ইসমাঈল, সাজ্জাদ আলী,আবু নাসের জুয়েল, মারুফুল ইসলাম, অপু দাশ, জয়কর দাশ, দিদার আলম, আবদুল মাজেদ, প্রনব দাশ, নিলয় প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রামে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আরও একটি প্রতিবাদ মিছিল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]