মুরাদনগরে শীতবস্ত্র বিতরণ

Share the post

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লা জেলার মুরাদনগরে অসহায়, দুঃস্থ ও দরিদ্র জনগনের মাঝে দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সদর ইউনিয়নে বরাদ্ধকৃত চারশত দশটি কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কম্বল বিতরন করেন।
সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর থানার ওসি মোঃ আবুল হাসিম, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, শরীফুল ইসলাম, ইউপি সদস্য মনির হোসেন, মোঃ ইদ্রিস প্রমূখ।
জানা গেছে, দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত নয় হাজার
কম্বল ধাপে ধাপে উপজেলার ২২টি ইউনিয়নে বিতরণ করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]