ভোলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত কর্তার হাটে প্রকাশ্যে হামলা, আহত আবু ডুবাই, লুট ৭ হাজার টাকা

Share the post

মুহাম্মদ রনি, চ্যানেল ২১ নিউজ:ভোলার চরফ্যাশন থানার অন্তর্গত কর্তার হাট বাজারে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। মৌলবি বাড়ির আবদুল্লাহ নামে এক ব্যক্তি আবু ডুবাই নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার পকেট থেকে ৭ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
আহত আবু ডুবাইয়ের বাড়ি গজারিয়া ইউনিয়নের ইলিশাকান্ধি গ্রামে, তিনি ৯নং ওয়ার্ডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় কর্তার হাট বাজারে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ এসেছে Channel 21 news এর কাছে, স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, তারা তদন্ত শুরু করেছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বাজারের নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]