বোয়ালখালী আইসোলেশন সেন্টারে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের অক্সিজেনসহ পূর্ণাঙ্গ সিট প্রদান

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী প্রতিনিধি): করোনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের নির্দেশে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারের জন্য সিট, অক্সিজেন, অক্সিমিটারসহ পূর্ণাঙ্গ ২টি সিটের সরঞ্জাম প্রদান করলেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ। আজ ২২ জুন সোমবার বিকেল ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. শান্তনু দাশ এর হাতে উক্ত সরঞ্জামাগুলি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আসাদ তালুকদার, আমুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমান, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক এস এম মশফিকুর রহমান ফয়সাল, পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সদস্য শহিদ, আতাউল, সান্টু প্রমুখ। উল্লেখ্য যে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের ডাকে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন পূর্বাশার আলো, রাজনৈতিক সামাজিক ব্যক্তি ও প্রবাসী ব্যক্তিবর্গ এই কর্মকান্ডে আর্থিক সহযোগীতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]