বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post
মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান।
গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। তুমি কে আমি কে আছিয়া আছিয়া স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস নয় বরং শাস্তি তথা মৃত্যুদণ্ড  কার্যকরের দাবি জানান। সংক্ষিপ্ত সমাবেশে  সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর ছাত্র প্রতিনিধি খান তাসিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর এই কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের রাউজান উপজেলার সভাপতি শাহ জালাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইফতেখার খন্দকার, জুবাইর, মোজাম্মেল। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছাত্রজনতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]