বিজিবির অভিযানে চোরাকারবারিরা পালালেও ৩০ হাজার ইয়াবা জব্দ

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার :মিয়ানমার থেকে নাফ নদী সাঁতার কেটে মাদক পাচারকালে চোরাকারবারিরা পালালেও ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের কাটাখাল বেড়িবাধ নামক এলাকা এ অভিযান চালানো হয়।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন কাটাখাল বেড়িবাধ নামক স্থানে অবস্থান নেয় বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ানমার হতে দুইজন ব্যক্তি নাফ নদী সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্য এগিয়ে গেলে চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় চোরাকারবারিরা পলিথিন সাদৃশ্য ১টি প্যাকেট কেওড়া বাগানের ছুড়ে ফেলে দেয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
“মাদককারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হবে।”
বিজিবি’র অধিনায়ক আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]