বাগেরহাটে বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে  মত বিনিময় করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে  মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমম্বয়ক  এম এ সালাম। কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিাত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের উপাদক্ষ্য মোঃ হাসিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, শেখ নজরুল ইসলাম প্রমুখ।
এসময়  যুবনেতা আইউব আলী মোল্লা, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, জাসাস বাগেরহাট জেলা সভাপতি মোঃকামরুজ্জামান, সম্পাদক নারগিস আক্তার লুনা, জিয়া পরিষদের আহবায়ক মোঃ  হাছিবুর রহমান, জেলা মহিলাদলের সভাপতি সাহিদা আক্তার, সম্পাদক নারগিস আক্তার ইভা, যুবনেতা ওমরআলী মুন্না, ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিএনপি নেতা এম এ সালাম বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। কোন প্রকার ভয়-ভীতির কারণ নাই। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। যার প্রমান এই সরকারের পতন। দেশব্যাপী ছাত্র আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকারকে পতন হয়েছে। তাই আগামী দিনের  সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। এছাড়া পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও শিক্ষার পরিবেশ ঠিকঠাক রাখতে যে কোন সমস্যার সমাধানের আশ্বাস দেন বিএনপির এই নেতা।
এর আগে রাংদিয়া কলেজিয়েট স্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]