বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ও গত ৫ আগষ্ট সরকার পতনের মূল্যায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় উপজেলার ফয়লাহাট কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, মো. লুৎফর রহমান মোড়ল, আলতাফ হোসেন বাবু,  ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির তরফদার এনামুল হক প্রিন্স, গৌরম্ভা ইউনিয়নে মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার,  আমিনুল হক কুটি, বাইনতলা ইউনিয়ন বিএনপির মো. জিল্লুর রহমান, তালুকদার বদিউজ্জামান মিনা, বাশতলী ইউনিয়ন বিএনপির আব্দুল্লাহ আজমি, পেড়িখালী ইউনিয়ন বিএনপির শেখ মোতাহার আলী, উজলকুড় ইউনিয়ন বিএনপির আব্বাস আলী, হুড়কা ইউনিয়ন বিএনপির হাওলাদার বাবুল হোসেন, রামপাল সদর বিএনপির ইমতিয়াজ হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো. সাইদুর রহমান সাইদ, রামপাল সদরের মনিরুজ্জামান মনি, রাজনগর ইউনিয়ন বিএনপি গোপিনাথ ঘোষ, উপজেলা তাতিদলের আহবায়ক সরদার বাকী বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এস, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমকন,  উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ।
সভায় গত ৫ আগষ্ট ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলার ১০ টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে সবার সহযোগীতা থাকায় ধন্যবাদ জানানো হয়। কোন আওয়ামীলীগের লোক বিএনপির ধারেকাছেও না ঘেষতে পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানানো হয়। সুযোগ পেয়ে কতিপয় দূর্বৃতরা ঘের দখল করেছে। তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপির আগামী প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সবার সরব উপস্থিতি এবং সদরে পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]