বাকৃবিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শীতবস্ত্র ও খাবার বিতরণ

Share the post
আরাফাত হোসাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ  প্রতিনিধি: –বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। বিশ্ব
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে বাকৃবি সোনালী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. কায়সার কামরুজ্জামান এবং সভাপতিত্ব করেছেন অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। এছাড়াও বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরকালীন শান্তি কামনায় দোয়া ও মানবিক সহায়তার এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ৪৫০টি কম্বল এবং জনপ্রতি ৫ কেজি করে আলু বিতরণ করা হয়।
উল্লেখ্য, সোনালী দলের উদ্যোগে আগামী দুই দিনের মধ্যে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাকৃবিতে ছাত্রদলের ইফতার, খালেদা জিয়া ও জুলাইয়ের শহীদদের মাগফিরাত কামনা

Share the post

Share the postবাকৃবি প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গত জুলাইয়ের ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদসহ বিগত ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক সহিংসতা, […]

রান্না ও গবেষণা একসাথেই হবে বাকৃবি উদ্ভাবিত “বাউ বায়োচার চুলা”য়  

Share the post

Share the post ‎আরাফাত হোসাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ  প্রতিনিধি-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক “বাউ বায়োচার চুলা” নামক স্বল্পমূল্যে পরিবেশবান্ধব একটি চুলা উদ্ভাবন করেছেন যা একই সাথে রান্না ও গবেষণার কাজে ব্যবহার করা যাবে। ‎ বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (বিসিসিটি) অর্থায়নে ও ‎বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামানের নেতৃত্বে ওই গবেষক […]