বন্ধু আরিয়ান খানের জন্য চিন্তায় ছিলেন কিন্তু নিজেই যে মাদক-কাণ্ডে জড়িয়ে যাবেন, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি অনন্যা পাণ্ডে

Share the post

 

বিনোদন ডেক্স :

বন্ধু আরিয়ান খানের জন্য চিন্তায় ছিলেন। কিন্তু নিজেই যে মাদক-কাণ্ডে জড়িয়ে যাবেন, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি অনন্যা পাণ্ডে। বৃহস্পতিবার আচমকা বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র হানা। তদন্তকারীদের আতশকাচের তলায় অনন্যা পাণ্ডে। এই কঠিন সময়ে প্রেমিকা থুড়ি ঘনিষ্ঠ বন্ধুর পাশে দাঁড়ালেন ঈশান খট্টর।

শনিবার অনন্যার বাড়িতে গিয়ে উপস্থিত হন ঈশান। তার আগে রাস্তায় গাড়ি থামিয়ে ফুল কেনেন বান্ধবীর জন্য। ঈশানের পরনে ছিল সাদা রঙের টি শার্ট, কালো ট্র্যাক প্যান্ট। মুখ ঢেকেছিল মাস্কে। ফুলের তোড়াটি নিয়ে অনন্যার বাড়িতে পৌঁছে যান তিনি।

 

২০২০ সালে ‘খালি পিলি’ ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন ঈশান এবং অনন্যা। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রির দুই তারকা-সন্তানের রসায়ন ছিল চোখে পড়ার মতো। রুপোলি পর্দার প্রেম রূপান্তরিত হয় বাস্তবে। গত বছরের শেষের দিকে ছুটি কাটাতে একসঙ্গে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন ঈশান এবং অনন্যা। একসঙ্গে ছবি না দিলেও একই সময়ে, একই জায়গা থেকে দু’জনের পোস্ট দেখে অঙ্ক মিলিয়ে নিতে অসুবিধা হয়নি অনুরাগীদের। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি ঈশান বা অনন্যা। দুই তারকাই সম্পর্কের কথা গোপন রেখেছেন। কিন্তু দুর্দিনে কোনও রাখঢাক না করেই অনন্যার কাছে ছুটে গেলেন ঈশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয়

Share the post

Share the postটলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। টলিউডের আরেক অভিনেতা ভরত কৌলর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যয়। সেখানে হঠাৎ […]

ভিসা বাতিলের পরেও ঢাকায় সানি লিওনি!

Share the post

Share the postভিসা আবেদন বাতিলের ১ দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওনি! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় […]