বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে ৫ জন নিহত, আহত ৪০

Share the post
এস.এম.জয়, বগুড়া:রোববার বিকাল সাড়ে ৫ টায় বগুড়া শহরের সেউজগাড়ীতে রথযাত্রার সময় রথের উপরের অংশের সাথে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে হাসপালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন নিহত এবং প্রায় ৪০জন নারী পুরুষ আহত হয়েছে।
বগুড়া শহীদ ডিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পর ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতলে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (পদন্নতি প্রাপ্ত ঢাকায় বদলীর আদেশ হওয়া যুগ্ম পুলিশ কমিশনার) ।
রোববার বিকাল ৫টায় সনাতন ধর্মের রথ যাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগবুল আহসান রিপু, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত ঢাকায় বদলীর আদেশ হওয়া যুগ্ম পুলিশ কমিশনার) সুদীপ কুমার চক্রবর্ত্তী। উদ্বোধনের ২০ মিনিট পর রথ যাত্রা শুরু করে বনানী শিবমন্দিরে যাবার প্রক্কালে সেউজগাড়ীতে রথের চুড়ার সাথে বৈদ্যূতিক তার স্পর্শ করে। এ সময় রথটি বিদ্যুতায়িত হয়ে কয়েকজন নারী পুরুষ আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে ৪ জনের মৃত্যু হয়। বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে অপর এক নারীর মৃত্যু ঘটে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ  ” Channel 21  ” – কে জানান, শজিমেক হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে যারা মারা যান তারা হলেন রঞ্জিত, নরেশ, আতশী, অলক ও সবিতা।নিহত ও আহত স্বজনদের আর্তনাদে বাতাশ ভারী হয়ে ওঠ। স্বজনরা তাদের আত্মীয়দের খোঁজে হাসপাতালে দৌড় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]