পেকুয়ায় মা এর সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা..

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরি আঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, এহসান ও তাঁর মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে যাচ্ছিল। এসময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন পৌঁছলে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এসময় টাকা চুরির বিষয় নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুনাইদ ছোরা দিয়ে এহসানকে বুকে আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাঁর মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে।
জানাগেছে, জুনাইদ ও এহসান দুজনেই একে অপরের বন্ধু। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরি হয়। জুনাইদের সন্দেহ হয় টাকাগুলি এহসান চুরি করেছে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। এর জের ধরে এহসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ এখন ঘটনাস্থলে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]