টেকনাফের ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি..

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি’: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে- টেকনাফ উপজেলার জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের দাবি, অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষায় যৌথবাহিনীও ফাঁকা গুলিবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে পাহাড়ের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি নাইন এমএম ও ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার একশত রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার এবং ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় একজন অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের তথ্যমতে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]