পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

ব্রাইট স্টার ক্লাবের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এস.এম শফিকুল ইসলাম, তউপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমন্বয়ক সারজিস আলম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ডিরেক্টর মোহাম্মদ মঞ্জু মোল্লা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি: এর ডিরেক্টর অঞ্জন মল্লিক এফসিএ,  তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদত হোসেন রঞ্জু, উপজেলা বিএনপি সদস্য সচিব রেজাউল করিম শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু সাঈদ মিঞা , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা।

জানা যায়, উপজেলার শারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজ নগর প্রাথমিক বিদ্যালয়, দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামরীগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িমুটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু স্বর্গ প্রাথমিক বিদ্যালয়, সান ফ্লোয়ার প্রাথমিক বিদ্যালয় ও হিউম্যান কেয়ার মাদরাসা সহ দুই ব্যক্তির নামে ১২শ ১৭ জন শিক্ষার্থীর মাঝে এই শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়। আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]

ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এরইমধ্যে অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চিকিৎসক আহসান হাবীব নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি আল আরাফা ক্লিনিকে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আরটিভি নিউজকে […]