নেত্রকোনায় ফার্মেসি-ক্লিনিক ভাঙচুর-লুটপাট: ১৮১ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের হাসপাতাল মোড়ের মাইশা ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের ১৮১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৩১ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।শাওন পৌর শহরের হাসপাতাল মোড়ের মাইশা ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিকের মালিক।
মামলায় আসামিরা হলেন— উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান (৫৫), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম (৩০), যুগ্ম আহ্বায়ক অমিত আকঞ্জি (২৯), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩০)। অন্য আসামিরা হলেন— আমিনুল ইসলাম (৪২), ইলিয়াস কাদের জুয়েল (৪৫), বিদ্যুৎ পন্ডিত (৪২), আনিছুজ্জামান রনি (৩২), শাহাদাত হোসেন (৩৬),  আলাল সর্দার (৫৫),  মো. মোজ্জামেল (৩৮), হেলাল উদ্দিন হেলাল (৪০),  মাজহারুল ইসলাম (৩৫), মঙ্গন উদ্দিন (২৬), সোহানুর রহমান সোহান (৩৩),  আল আমিন (৩২),  সাজু মিয়া,  নিজাম ওরফে মুরগী নিজাম (৫৬), বাদল কমিশনার (৫২), তুষার (২৩), নিলয় মুন্সি (২৮), মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন (৩৫), তৌকির মোল্লা (২৭), রনি বাউল (৩০), আরিফুল ইসলাম পাপন (৩৮), আহাম্মদ মড়ল ( ৪২),রাজন মিয়া (৩০), আজহারুল ইসলাম আরিফ (৩০), সাফায়েত হোসেন কায়েস (২৫), ফারুক (৪৮) ও মোখলেছ খান (৪২)। উল্লেখিত আসামিরা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২২ সালের ৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, ইট পাটকেল ও ককটেল নিয়ে শাওনের ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে হামলা চালায়। শাওন ভয়ে দোকান থেকে বের হয়ে যান। এ সুযোগ আসামিরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র ভেঙে ২ লাখ টাকার ক্ষতি করে ও একটি ডিজিটাল এক্সরে মেশিন ভেঙে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। ফার্মেসিতে থাকা ৩০ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ ও ড্রয়ারে রাখা ১ লাখ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মাইশা ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠান মালিক মোশারফ হোসেন শাওন থানায় একটি মামলা করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]