নবীগঞ্জে পুকুর থেকে চারমাসের শিশুর মরদেহ উদ্ধার!

Share the post
স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা  প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে চার মাসের শিশুর মরদেহ। মঙ্গলবার সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানা যায়, ওই গ্রামের ওমান প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী মিনারা আক্তার সকাল সাড়ে ৬ টার দিকে তার চার মাসের কন্যা শিশু মাহমুদা আক্তার মীমকে বিছানায় রেখে রান্না করার জন্য যান। রান্না শেষে এসে দেখেন বিছানায় মীম নেই। এর কিছুক্ষণ পর দেখতে পান বাড়ির পিছনে পুকুরে শিশুটির মরদেহ ভাসছে। এসময় তার শোরচিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে বিষয়টি অবগত করা হয় নবীগঞ্জ থানা পুলিশকে। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, চার মাসের ঘুমন্ত শিশু মীম কিভাবে পুকুরে গেল বা কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কি-না তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চলছে নানান আলোচনা ও সমালোচনা। অনেকেই নির্মম এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করছেন। নিহত শিশুর মা মিনারা আক্তার জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাচ্চাকে বিছানায় রেখে রান্না করতে যান। রান্না শেষে এসে ফিরে দেখন তার বাচ্চা বিছানায় নেই। পরে বাড়ির পিচনে পুকুরে মরদেহ ভাসতে দেখেন তিনি। স্থানীয় ইউপি সদস্য সফি মিয়া বলেন, ‘মীম আক্তার চার মাসের শিশু। সে বিছানা থেকে নিচে পড়তে পারে। কিন্তু পুকুরে কিভাবে গেল বিষয়টি সন্দেহজনক। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেণ, ‘চরগাঁও গ্রামে চার মাসের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে পুকুরের পানি থেকে। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত ঘটনা সম্পর্কে জানা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]