জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

Share the post
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কোর্ট চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়নের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী।
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী, সাংগঠনিক সম্পাদক  দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা। সঞ্চালনা করেন দেশ টিভি দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান। মানববন্ধনে করেন দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন। জাতীয় দৈনিক আমার আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আক্তার, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন রাজধানীর বাংলামোটরে সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালিয়ে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (শফিক) ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি বসির হোসেন খানের উপর সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায়। এ ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক না কেন,  জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]

ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এরইমধ্যে অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চিকিৎসক আহসান হাবীব নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি আল আরাফা ক্লিনিকে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আরটিভি নিউজকে […]