চকরিয়ার মালুমঘাট সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃ’ত্যু…

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি ‘:কক্সবাজারের চকরিয়ায় মিনি ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত অটোরিকশা চালকের নাম মো. শরীফ উল্লাহ (২৪) বলে জানা গেছে। নিহত শরীফ উল্লাহ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কিসমত আলীপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে। সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান। এসময় তিনি আরো জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশা যোগে ডুলাহাজারা বাজার থেকে  মো. শরীফ উল্লাহ (২৪) তার বাড়িতে যাওয়ার পথের মধ্যে ৩০ জুন (সোমবার) সন্ধ্যা পৌঁনে সাতটার দিকে মালুমঘাট বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ড্রাম ট্রাক (যার রেজিঃ নং- চট্ট মেট্টো- য়- ৪৮৭২) এর অজ্ঞাতনামা চালক মো. শরীফ উল্লাহ’র অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ দূর্ঘটনায় অটোরিক্সা চালক মো. শরিফ উল্লাহ’র মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত মো. শরিফ উল্লাহকে উদ্ধার করে নিকটস্থ খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দূর্ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক ও নিহত মো. শরীফ উল্লাহ’র অটোরিক্সাটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]