করোনা : পূর্ব নাসিরাবাদে রুপসী হাউজিং সোসাইটির উদ্যেগে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরন

Share the post

মো: শাহাদাৎ হোসেন ।। চট্টগ্রাম

করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি আজ ৯ মে  নগরীর পূর্ব নাসিরাবাদ রুপসী হাউজিং সোসাইটি কল্যান পরিষদ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ২০০ ব্যাগ উপহার সামগ্রী বিতরন করা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ড এর মাননীয় কাউন্সিলর জনাব মোঃ মোরশেদ আলম । আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জনাব সৈয়দ আকতার হোসেন সেলিম , সহ– সভাপতি জনাব আবুল হাসেম , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব দিদারুল আলম , সাংগঠনিক সম্পাদক জনাব রোটারিয়ান সৈয়দ শাহারিয়াত হোসাইন কিসলু সহ অন্যান্যরা ।

অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরনকালে  কাউন্সিলর  জনাব মো: মোরশেদ আলম বলেন , দেশের এই করোনা মহামারীর  ক্রান্তিকাল সময়ে সমাজের  প্রতিটা বিত্তবান মানুষ যদি হত দরিদ্র , খেটে খাওয়া মানুষের পাশে দাড়ায় তবে দেশের যে কোন সংকটময় মুহুর্তে , যে কোন পরিস্থিতিতে এই সংকটকে উত্তোরন করতে পারবো । তিনি দেশের বিত্তশালী মানুষদের প্রতি উদাত্ব আহবান জানিয়েছেন তারা যেন, যার যার  অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাড়ায় ।

সংগঠনটির সভাপতি জনাব সৈয়দ আকতার হোসেন সেলিম বলেন , এই প্যাকেটটা কিছুই না কিন্তু আবার অনেক কিছু , ৫০০/৭০০ টাকার এই প্যাকেটটি একজন অসহায় মানুষের জন্য জীবন রক্ষাকারী মহৌষধের মতো । 

উপস্থিত সকলেই দুস্থ, অসহায় ও দিন মজুর শ্রেণীর লোকদের সাহায্যার্থে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]