ইয়ামিনের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত ৪৩টি সাব-মারসিবলযুক্ত নলকূপ বরাদ্দ

Share the post
নুর মোহাম্মাদ, কক্সবাজার প্রতিনিধিকক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাব-মারসিবলযুক্ত ৩০টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিন স্থানীয় বাসিন্দাদের পক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন দাখিল করেন।
অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মহেশখালীর বিশুদ্ধ পানি সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি নলকূপের বিপরীতে অন্তত ১০ পরিবার সরাসরি উপকৃত হবে। এতে সর্বমোট প্রায় ৪৫০ পরিবার বিশুদ্ধ খাবার পানির আওতায় আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহেশখালীতে বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিনের সমস্যা। গভীর নলকূপ স্থাপন উদ্যোগ তাদের জন্য আশার আলো জাগিয়েছে।
উল্লেখ্য, মহেশখালী দ্বীপে ভূগর্ভস্থ পানির স্তর নিম্নমুখী হওয়ায় এবং আর্সেনিকের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় নিরাপদ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে সরকারি এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]