আগামী দিনের বাংলাদেশ গড়বে এই মেধাবী শিক্ষার্থীরাই , শারমীন এস মুরশিদ

Share the post
ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং সোনারগাঁ ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, কৃতী শিক্ষার্থীরা দেশের সম্পদ এবং এ সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে। সভাপতির বক্তব্যে মোঃ মহসীন মিয়া বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। আগামী দিনের বাংলাদেশ গড়বে এই মেধাবী শিক্ষার্থীরাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, একটি জাতির প্রধান শক্তি হলো শিক্ষা। মানসম্মত শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিতে।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ সার্কেল এসিল্যান্ড তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল এসিল্যান্ড ফাইরুজ তাসরিন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রাশেদুল খাঁনসহ স্থানীয় শিক্ষক, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, স্থানীয় সরকারের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]