অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর জন্য মনোনীত বাঁধন

Share the post

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) এ ‘রেহানা মরিয়ম নূর’ এর জন্য ‘সেরা অভিনেত্রী’ শাখায় মনোনয়ন পেয়েছেন আজমেরী হক বাঁধন। বাঁধন’সহ মোট পাঁচজন অভিনেত্রীকে দেয়া হয়েছে অ্যাপসার মনোনয়ন।

এ শাখায় বাঁধনের প্রতিদ্বন্দ্বীরা হলেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, তিনি মনোনয়ন পেয়েছেন ‘এশিয়া’ নামের সিনেমাটির জন্য।

এছাড়া ‘জাস্টিস অব বানি কিং’ এর জন্য নিউজিল্যান্ডের এসি ডেভিস, ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ এর জন্য অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং ‘স্কেয়ারক্রো’ সিনেমার জন্য রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।

এবার বসছে অ্যাপসা’র ১৪তম আসর। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয়

Share the post

Share the postটলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। টলিউডের আরেক অভিনেতা ভরত কৌলর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যয়। সেখানে হঠাৎ […]

ভিসা বাতিলের পরেও ঢাকায় সানি লিওনি!

Share the post

Share the postভিসা আবেদন বাতিলের ১ দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওনি! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় […]