সিইউজের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।  রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে সিইউজে কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়। নবনির্বাচিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সহ-সভাপতি ও নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী। তিনি নতুন কমিটির সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেন।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির যুগ্ম-সম্পাদক সবুর শুভ, বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির অর্থ সম্পাদক কাশেম শাহ, বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, নতুন কমিটির প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল, নতুন কমিটির নির্বাহী সদস্য মহরম হোসাইন, দৈনিক আজাদী ইউনিটের প্রধান খোরশেদ আলম, দৈনিক পূর্বকোণের ইউনিট প্রধান মিহরাজ রায়হান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স. ম. ইব্রাহিম, দৈনিক সাঙ্গু ইউনিটের প্রধান বিশু রায় চৌধুরী, টিভি ইউনিটের ডেপুটি প্রধান মাসুদুল হকসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী কমিটির নেতারা সব ধরণের বিভেদ ভুলে নতুন কমিটিকে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, কে জয়ী হয়েছে, কে পরাজয় হয়েছে তা মূখ্য নয়। সাংবাদিকদের যে কোন আন্দোলন সংগ্রামে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে দায়িত্ব পালনের পাশাপাশি আগামীতে সাংবাদিকদের সকল সংকট সমাধানে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলন নিশ্চিত করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]