মদিনায় সোফা কারখানায় নিহতদের তিনজন লোহাগাড়ার, চারজন কক্সবাজারের

Share the post

সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়, তিনজনের বাড়ি কক্সবাজারের টেকনাফে এবং একজনের বাড়ি রামুতে।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সৌদি আরব দূতাবাসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসীরা জানান, মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে বারমাই (রহিঙ্গা) পাড়ায় ছোট্ট একটি সোফা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি সময় তখন রাত ২টা।
নিহতদের মধ্যে কেবল দুই ভাইয়ের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তারা চট্টগ্রামের লোহাগাড়া সদরের দক্ষিণ সুখছড়ী দরবার শরীফ এলাকার নিজাম ও আরাফাত। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]