বিচারকের উপর হামলা দায়ে যুবকের ৫ বছরের জেল

Share the post

বিচারকের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতএকই রায়ে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন।চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় মো. জহির উদ্দিন নামে এক বিচারকের উপর হামলা চালায় আলী আকবর ইকবাল (২৭) নামে এক যুবক।এ মামলায় অপর অভিযুক্ত হাসান আলী জিসানকে (২৪) খালাস দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আলী আকবর ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজী ইকবালের ছেলে। হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর ইকবাল যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যা মামলার আসামি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, মো. জহির উদ্দিন নামে এক বিচারকের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আলী আকবর ইকবালকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন। এ মামলায় অপর অভিযুক্ত হাসান আলী জিসানকে খালাস দিয়েছেন আদালত।
গত ৯ ডিসেম্বর বিকেলে পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় যুগ্ম মহানগর দায়রা জজ চট্টগ্রাম ৫ম আদালতের বিচারক মো. জহির উদ্দিনের উপর হামলা করে আলী আকবর ইকবাল, হাসান আলী জিসানসহ চার যুবক। এ সময় স্থানীয়রা আলী আকবর ইকবাল, হাসান আলী জিসানকে আটক করে।
এ ঘটনায় বিচারক মো. জহির উদ্দিনের গাড়ি চালক রাজু শেখ বাদি হয়ে পতেঙ্গা থানায় আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানকে এজাহারনামীয় ও দুইজনকে পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]