সমালোচনাকারীরা আগে ভ্যাকসিন নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Share the post

যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেছিলেন তারাই এখন আগে ভ্যাকসিন নিচ্ছেন বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কৈশোর স্বাস্থ্য এবং সুস্থতা বিষয়ক এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন বিষয়েও অনেক সমালোচনা করা হয়েছে। অনেকে বলেছেন ভ্যাকসিন আসবেই না বাংলাদেশে, ভ্যাকসিন আসলেও কার্যকরী হবে না। যারা সমালোচনা করেছে এখন তারাই আগে ভ্যাকসিন নিচ্ছে।

জাহিদ মালেক আরও বলেন, স্বাস্থ্য ভালো না থাকলে সবকিছুই বৃথা হয়ে যাবে। যদি আমরা করোনা ভাইরাসকে কন্ট্রোল করতে না পারতাম, তাহলে আজকে এখানে আপনারা সার্ভে রিপোর্ট প্রকাশ করতে পারতেন না। এখানে কোনো মিটিং করতে পারতেন না। ভয়ে আমরা কেউ আসতাম না। মানুষের যাতায়াত বন্ধ হয়ে যেত। হাসপাতালে জায়গা হতো না। রাস্তাঘাটে লোকজন মরে পড়ে থাকত।

কিশোরদের স্বাস্থ্য প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা কী করছে, কোথায় যাচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কোনকিছুই অতিরিক্ত ভালো না। আমাদের খাবার-দাবারেও ব্যালেন্স ফুড গ্রহণ করতে হবে। শুধু ফাস্টফুড না, সেই সাথে ফলমূল শাকসবজিও খেতে হবে। আমাদের ছেলে-মেয়েরা এখন মোবাইলে গেম খেলে। কিন্তু তারা মাঠে যায় না। মাঠের আলো-বাতাস তাদের গায়ে লাগে না। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের ছেলেমেয়েদের যেভাবে গাইড করব পরবর্তীতে তারা সেভাবেই গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান সময়ের ছেলেমেয়েরা বই পড়েই না। লাইব্রেরিতে যায় না। একটা আইপ্যাডের মধ্যেও ৫০০ বই রাখা যায়। কিন্তু বই পড়তে আমরা ছেলেমেয়েদের দেখি না। এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে।

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলিনুর, নিপোর্ট-এর ডিরেক্টর জেনারেল সুশান্ত কুমার সাহা,  ইউএসএআইডির জনসংখ্যা, পুষ্টি ও শিক্ষা অফিসের পরিচালক জারজিস সিধওয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]