আলজাজিরার বিরুদ্ধে মামলা করব: পররাষ্ট্রমন্ত্রী

Share the post

আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য কাতারভিত্তিক গণমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আলজাজিরার প্রতিবেদন বাংলাদেশে গ্রহণযোগ্যতা হারিয়েছে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আলজাজিরার প্রতিবেদনে যেসব ভুল তথ্য আছে, সেগুলো আমরা তুলে ধরব। আর আমরা মামলা করব, সেটার জন্য কাজ করছি।’তিনি বলেন, ‘পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। বানোয়াট ও টেকনিক্যালি জোড়াতালি দিয়ে করা। মানুষ এটা বুঝে ফেলেছে। এতে করে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়। ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতা-কর্মী। এই ধরেন মায়া ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমু ভাই, এরাই বডিগার্ড।’ প্রধানমন্ত্রী কোনোদিন পয়সা দিয়ে বডিগার্ড রাখেনি বলে বক্তব্যে যোগ করেন মোমেন।

গত ১ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রতিবেদনটির প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল জাজিরার সংবাদটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট।

আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর বিবৃতিতে, আলজাজিরার প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তের পুনরাবৃত্তি বলেও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি। কিন্তু ওখানে একজনের ছবি দিয়ে ওরা বলছে, ওটা প্রধানমন্ত্রীর বডিগার্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]