তাহিরপুর উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে তামিম আল মাহমুদ

Share the post

সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে তামিম আল মাহমুদ। সে উপজেলার পৈলনপুর টাইটেল মাদ্রাসার ষষ্ঠ (ছাফাল আওয়াল) শ্রেণির শিক্ষার্থী। তাহিরপুর আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা’র আয়োজনে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্বেরাত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের প্রায় ৩৪ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে আনোয়ারপুর লোহাছড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আনছার আহমদ, তৃতীয় হয়েছে তাহিরপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী জাকারিয়া হাসান রাহি, চতুর্থ স্থান দখল করেছে দারুল আজহার ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদুল হাসান, পঞ্চম স্থান অধিকার করেছে সুলেমানপুর শাহজালাল মাদ্রাসার শিক্ষার্থী শামিম আহমদ। এছাড়াও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শান্তনামূলক পুরষ্কার দেয়া হয়েছে। আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি মো. হোসাইন শরীফ (বিপ্লব) এর সভাপতিত্বে ও চিকসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. ক্বারী আজিজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুস সোবাহান আখঞ্জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সিলেট বিভাগের মানবাধীকার সোসাইটির সভাপতি অ্যাড. নুরুজ্জামান, সিলেট নাগরিক ঐক্যে’র উপদেষ্টা এমদাদুল হক, মানবাধীকার সোসাইটির তাহিরপুর উপজেলার সভাপতি লোকমান আকন্দ, বাদাঘাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ বাহা উদ্দিন। এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন টুকেরবাজার মাদ্রাসার মুহতামিম ক্বারী আব্দুল ওয়াহহাব। আরও অতিথি হিসেবে ছিলেন আমবাড়ী হাফিজিয়া মহিলা মাদ্রাসার শায়কুল হাদিস মুফতি আব্দুল হক, মাওলানা রেজওয়ানুল হক, মাওলানা আব্দুল বাশার নুরুল্লাহ, ক্বারী আব্দুল হান্নান, মাওলানা দ্বীন ইসলাম আজাদী, মাওলানা আলী হুসাইন। সংগঠনের সভাপতি মো. হোসাইন শরীফ (বিপ্লব) বলেন, আমরা প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করি। এবং পুরো উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণের চেষ্টা করি। প্রতিবছর এই ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করার কথা জানান তিনি। উল্লেখ্য, তামিম আল মাহমুদ গত বছরের প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]