১০০ দিনের কর্মসূচি নতুন মেয়র রেজাউলের

Share the post

নগরবাসীর উন্নয়নে ১০০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী। কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা, মশা নিধন করা এবং ভাঙা রাস্তা মেরামত করা।নগরের বহদ্দারহাটে নিজ বাসভবনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘জনগণ শতভাগ আস্থা রেখে আমাকে ভোট দিয়েছে। আমি তাদের আস্থার প্রতিদান দিতে সবাইকে নিয়ে কাজ করব। তবে নগরীতে অনেক সমস্যা। তাই কথার ফুলঝুড়ি দিতে চাই না। যতটুকু পারব ততটুকু করব।

‘চট্টগ্রাম নগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব। যদিও শতভাগ মাদক ও সন্ত্রাসমুক্ত হবে না। অন্ততপক্ষে ৮০ ভাগ মাদকমুক্ত করা সম্ভব হবে বলে মনে করি, যদি আমি সবাইকে নিয়ে কাজ করি।’

চট্টগ্রামের উন্নয়নের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘এই চট্টগ্রামকে আমি পরিকল্পিতভাবে সাজাতে চাই। এ জন্য সবার সঙ্গে পরামর্শ করে এবং তা বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা করে যেটা বাস্তবসম্মত হবে, সেটাই গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]